কার্যনির্বাহী কমিটি ২০১৭-১৮ এর শপথ গ্রহন

নির্বাচন কমিশন ২০১৭ এর তত্ত্বাবধানে গত ২৮ এপ্রিল ২০১৭ তারিখে কার্যনির্বাহী কমিটি ২০১৭-১৮ সভাপতি ও সহ সভাপতি সহ সদস্যদের শপথ গ্রহন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী অ্যালাম্নাই এ্যাসোসিয়েশন এর সংবিধান পুস্তিকা উন্মোচন ও হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী এর অধ্যক্ষ ও অ্যাসোসিয়েশানের প্রধান পৃষ্ঠপোষক জনাব ইঞ্জিঃ এ কে এম ফজলুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিঃ আবু ইউসুফ মোঃ আনোয়ারুল আজিম, প্রভাষক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী। বিভিন্ন ধর্ম গ্রন্থ পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়, তারপর অধ্যক্ষ মহোদয় ও বিশেষ অথিতি তাদের শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরবর্তীতে অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের অনুমুতি সাপেক্ষে শপথ গ্রহন ও সংবিধান উন্মোচন মূল অনুষ্ঠান শুরু করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ ফয়সাল আহমেদ ভুঁইয়া নব নির্বাচিত সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সকল বিভাগীয় সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যদের শপথ পাঠ সম্পন্ন করান ও আনুষ্ঠানিক ভাবে তাদের দায়িত্বকাল শুরু হয়।

বিগত অস্থায়ী কমিটি প্রধান আহ্বায়ক হৃদয় হীরা অস্থায়ী কমিটির পক্ষ থেকে সংবিধান ও গঠনতন্ত্রের একটি অনুলিপি মাননীয় অধক্ষ মহোদয়ের কাছে হস্তান্তর করেন। বিগত অস্থায়ী কমিটির পক্ষ থেকে সংবিধান ও গঠনতন্ত্রের অনুলিপি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতির হাতে তুলে দেন বিগত অস্থায়ী কমিটির যুগ্ন আহ্বায়ক জনাব তরিকুল ইসলাম।

পরবর্তীতে যথাক্রমে অ্যাসোসিয়েশানের জনাব মোসাব্বির আহমেদ (সাধারণ সম্পাদক), জনাব মহিউদ্দিন আতিক (সহ সভাপতি) ও সভাপতি হৃদয় হীরা তার বক্তব্য রাখেন ও তাদের কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন। সবশেষে অনুষ্ঠানটি জনাব ইঞ্জিঃ এ কে এম ফজলুল হক মহোদয়ের দিক নির্দেশনা মুলক বক্তব্য দিয়ে শেষ হয়।

Related Articles

ইফতার মাহফিল ২০১৯

প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও টেকনা এর ইফতার মাহফিল ২০১৯ সফল করার জন্য টেকনা সকল সম্মানিত অতিথিবৃন্দ, প্রেস সাংবাদিকবৃন্দ, সকল সদস্য ও চলমান ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা…

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য বৃত্তি সুযোগ অন্বেষণ

অনুদান এবং বৃত্তি নিশ্চিত করা আন্তর্জাতিক শিক্ষা অর্জনের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে উপশম করতে পারে। একটি সাধারণ ভুল ধারণা থাকা সত্ত্বেও যে আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্কলারশিপ…

নবনির্বাচিত কমিটিকে বরণ করে নিলেন অধ্যয়নরত ছাত্ররা

গত ১ মে ২০১৭ তারিখে নব নির্বাচিত কমিটিকে বরণ করে নিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী এর অধ্যয়নরত ছাত্ররা। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং…

ক্যাম্পাস কমিউনিটিতে চাকরির সুযোগ শেয়ার করা কেন গুরুত্বপূর্ণ?

আজকের প্রতিযোগিতামূলক চাকরি বাজারে সঠিক কর্মসংস্থান খুঁজে পাওয়া আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। তবে, ছাত্র এবং নিয়োগকর্তাদের মধ্যে সেতু তৈরির একটি কার্যকর উপায় হলো ক্যাম্পাস…

TECNAA এর ভারপ্রাপ্ত কমিটির ১ম বৈঠক সম্পন্ন

TECNAA এর  ভারপ্রাপ্ত কমিটির ১ম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় ১৫ই জুলাই, ২০১৬ তে এবং সভায় সদস্যগণ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়। সভা শুরু হয় সাধারণ…

Responses

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।